ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ৮ মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

মঙ্গলবার ফান্ডটির ইউনিট দর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয়  স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা  ৪০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২  টাকা ৮০ পয়সা থেকে ৭ টাকা ৬০ পরযন্ত লেনদেন হয়।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৩ টাকা ৭০  পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৩০ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ২০ পয়সা বা ৮ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ২ টাকা ৫০ পয়সা থেকে ২  টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা থেকে ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে  তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির শেয়ার ২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.৪০ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৭.৪০ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ