ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৪ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২২টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৪ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি ওয়েল্ডিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জুট স্পিনার্স ও আজিজ পাইপস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি ওয়েল্ডিং

আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৩.১২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ১০ পয়সা থেকে ৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জুট স্পিনার্স

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ১.৮৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৭ টাকা  ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৮৫ টাকা ৮০ পয়সা থেকে ১৯৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৭১ টাকা থেকে সর্বোচ্চ ২৮৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আজিজ পাইপস

কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১.৩২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৬০ পয়সা থেকে ৪৭ টাকা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৫ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ওয়েস্টার্ন মেরিনের ২.২৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ