ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের শুনানি আজ

রাজধানীর রামপুরায় জুলাই–আগস্টের আন্দোলনকালে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে সোমবার (২৪ নভেম্বর) এই শুনানি হবে। একই দিনে মামলার পলাতক দুই আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

জেলেনস্কি ‘অকৃতজ্ঞ’: ট্রাম্পজেলেনস্কি ‘অকৃতজ্ঞ’: ট্রাম্প
এর আগে, ৫ নভেম্বর শুনানির তারিখ থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পরিবর্তন করে আজকের দিন ধার্য করা হয়। গত ২৬ অক্টোবর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই আদেশ দিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বর্তমানে মামলার ৪ আসামির মধ্যে দুজন কারাগারে আছেন—বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলম। গত ২২ অক্টোবর তারা ট্রাইব্যুনালে হাজির হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি পলাতক ২ আসামির হাজিরা নিশ্চিত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

পলাতক দুই আসামি হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের সময় দেশব্যাপী সহিংসতায় বহু মানুষ প্রাণ হারান। রামপুরায় একদিনে নিহত হন ২৮ জন, আহত হন আরও অনেকে। ওই সময় বিজিবির কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠে। তদন্তে অন্য আসামিদের বিরুদ্ধেও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার তথ্য পাওয়া যায়। এসব ঘটনাকে কেন্দ্র করে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর আগে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ