ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

লেনদেনে সেরা ইস্টার্ণ লুব্রিকেন্টস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইস্টার্ণ লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। কোম্পানিটির আজ ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৫৯০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিম ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট ১১ কোটি ১৬ লাখ, ডমিনেজ স্টিল ১০ কোটি ৩১ লাখ, ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৩৩ লাখ, রানার অটো ৯ কোটি ২০ লাখ, বসুন্ধরা পেপার ৮ কোটি ৭২ লাখ ও সোনালী পেপার ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ