পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিবর্তে স্যালভো অর্গানিক পিএলসি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আই/



















