সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে। এই খাতে ৩.৩৯ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৯.৭১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতে ৯.২৮ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে-আইটি খাতে ৮.০৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.৯৪ শতাংশ, বস্ত্র খাতে ৬.৮১ শতাংশ,সাধারণ বীমা খাতে ৬.৭৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৬.৬৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৬.২ শতাংশ, জীবন বীমা খাতে ৬.১১ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৪৫ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৮১ শতাংশ, পাট খাতে ৪.৫ শতাংশ, ব্যাংক খাতে ৩.৮২ শতাংশ, খাদ্য খাতে ৩.৪৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.২৬ শতাংশ, ট্যানারি খাতে ১.৮৯ শতাংশ, বিবিধ খাতে ১.১৩ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে দশমিক ৩৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















