ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ন

সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩০ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৯ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ০৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ০৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ