ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান স্কয়ার ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি। কোম্পানিটির আজ ১৪ কোটি  ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯৪২ বার হাতবদল হয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রানার অটোমোবাইলস ৮ কোটি ৭৬ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৭ লাখ, সিমটেক্স ৭ কোটি ৮১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৭ কোটি ৩০ লাখ, বসুন্ধরা পেপার ৬ কোটি  ৮১ লাখ, মনোস্পুল ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ