ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৮ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩৫ কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির ৮ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং,  স্কয়ার ফার্মা, রানার অটো, ক্রাউন সিমেন্ট, স্কয়ার টেক্সটাইল, লাফার্জহোলসিম, ইউনিলিভার কনজিউমার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট নিটিং

আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৪০ পয়সা থেকে  ১৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন  ১৪ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

স্কয়ার ফার্মা

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২০৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০১ টাকা থেকে ২০৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৯৮ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রানার অটো

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা থেকে ৪১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৩ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৪২ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ’এ’ ক্যাটাগরির ক্রাউন সিমেন্ট ৩.৯৩ শতাংশ,স্কয়ার টেক্সটাইল ৩.৪১ শতাংশ, লাফার্জহোলসিম ২.৪১ শতাংশ, ইউনিলিভার কনজিউমার ২.৪১ শতাংশ ও শাহজিবাজার পাওয়ার ২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ