ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আফতাব অটোসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোস ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’জেড’ থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আগামীকাল (১৮ নভেম্বর) থেকে ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আজ থেকে প্রথম সাত দিন কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ