ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ২১ খাতেই লোকসান বিনিয়োগকাীদের

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা খাতে। এই খাতে ১৮.৪ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ১৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পাট খাতে ১৫.৩ শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ১২.৮৭ শতাংশ, আইটি খাতে ১১.৪২ শতাংশ, সাধারণ বীমা খাতে ১০.৮৮ শতাংশ, আর্থিক খাতে ১০.৬৬ শতাংশ, সিরামিক খাতে ১০.৪৩ শতাংশ, সিমেন্ট খাতে ৯.৯১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৭.৯৬ শতাংশ, বস্ত্র খাতে ৭.৮৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ৭ শতাংশ, বস্ত্র খাতে ৬.৬৬ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৬১ শতাংশ, খাদ্য খাতে ৪.৬২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.০৪ শতাংশ, ব্যাংক খাতে ৩.৮৩ শতাংশ, ওষুধ খাতে ৩.৭৬ শতাংশ,টেলিকমিউনিকেশন খাতে ৩.৪৮ শতাংশ, বিবিধ খাতে ২.৬৭ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে ২.১৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ