ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৭ শেয়ারে লালবাতি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৩টি কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’জেড’ ক্যাটাগরির কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স, নূরানী ডাইং, এপোলো ইস্পাত, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফনিক্স ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৩২.১৪ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে  ১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন  লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারীদের।

নুরানী ডাইং

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২৯.৪১ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

এপোলো ইস্পাত

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২৮.৫৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ৪৯৩ কোটি ২৭ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

কোম্পানিটি ২০১৯ সাল থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।

রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২৮.৫৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।

এ ছাড়া ‘জেড’ ক্যাটাগরির প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারিইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ ও বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ