ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন

মিরাকল ইন্ডাস্ট্রিজসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩৫২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটি দর ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৪.১৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৫.৭ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিমের ৯.৯৮ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের  ৯.৯৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৮৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৮৮ শতাংশ,এস্কয়ার নিটের ৯.৭৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ৯.৬৬ শতাংম দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ