সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১২২ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৩ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২২ পয়েন্ট কমে ৪ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৮ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, দর কমেছে ৩৫২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৭টির।

বিজনেস আই/


















