ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ব্যাংক খাতের ৪ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ব্যাংক।

কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক,সাউথবাংলা ব্যাংক ও এনসিসি ব্যাংক পিএলসি।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

বুধবার কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৬.০২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৪০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনআরবি ব্যাংক

কোম্পানিটির ১.৮৮ শতাংশ দর বেড়ে  তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৯০ পয়সা থেকে ১৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

সাউথ বাংলা ব্যাংক

কোম্পানিটির ১০ পয়সা বা ১.৮২ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সা থেকে ৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনসিসি ব্যাংক

কোম্পানিটির ১০ পয়সা বা দশমিক ৯২ শতাংশ দর বেড়ে  তালিকার ৮ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ