ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫

পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫
রাজধানীর সূত্রাপুরের ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোমবার সকালে জনসমক্ষে ধাওয়া করে গুলি ছুড়ে তারিক সাইফ মামুনকে (বাঁয়ে) হত্যা করে হেঁটে চলে যায় দুই সন্ত্রাসী। হাফ শার্ট গায়ে গুলি ছুড়ছে ফারুক ও ফুল শার্ট গায়ে রবিন। -সিসিটিভি ফুটেজ থেকে

খুনের মামলায় হাজিরা শেষে গত সোমবার পুরান ঢাকায় আদালত এলাকা থেকে বের হওয়া তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় দুই অস্ত্রধারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় হত্যার ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ফারুক ও রবিন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এক ক্ষুদেবার্তায় আসামিদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সন্ধ্যায় কুমিল্লা সীমান্ত থেকে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে উদ্ধার অভিযানে যাবে পুলিশ।

এ ব্যাপারে বুধবার দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ