ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

ইস্টার্ণ কেবলসের বোর্ড সভা ১১ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলস বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১১ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ