ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির আজ ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৪৬৯ বার হাতবদল হয়েছে
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ১২ কোটি ৮২ লাখ, স্কয়ার ফার্মা ৯ কোটি ৯৪ লাখ, বিডি মনোস্পুল ৮ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ৫৩ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৭ কোটি ২১ লাখ, পাওয়ার গ্রীড ৬ কোটি ৪২ লাখ ও রানার অটোমোবাইলসের ৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















