জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির সোমবার সর্বোচ্চ দর বৃ্দ্ধি হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ১৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ পাওয়ার গ্রীডের শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটির দর ২৯ টাকা থেকে ৩৩ টাকা পরযন্ত উঠানামা করে। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর ২৫ টাকা ৬০ পয়সা থেকে ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
সাধারণত কোন কোম্পানি লভ্যাংশ ঘোষণা না করলে পরের দিন কোম্পানিটির সর্বোচ্চ দরপতন হয়। কিন্তু পাওয়ার গ্রীডের ক্ষেত্রে ঘটেছে উল্টো।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি ২ টাকা ৩০ পয়সা লোকসান করেছে। রবিববার,৯ নভেম্বর কোম্পানির পর্ষদ সভা শেষে এ খবর প্রকাশ করা হয়। কোম্পানিটি ২০২৪ সালেও কোন লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারীদের। পরপর দুই বছর লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটি মঙ্গলবার ১১ নভেম্বর থেকে ‘জেড’ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে গেলেও শেয়ার দরে তার কোন প্রভাব নেই। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রয় চাপ বৃদ্ধির বদলে ক্রয় চাপ বেড়েছে।

তবে বছর জুড়ে কোম্পানিটি লোকসানে থাকলেও প্রথম পা্রন্তিকে মুনাফায় ফিরেছে। ৩০ সেপ্টেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩ টাকা ৯৮ পয়সা আয় করেছে। আগের বছর ২ টাকা ৮১ পয়সা লোকসানে ছিল।
এদিকে পাওয়ার গ্রীডের বর্তমান পুঞ্জীভূত লোকসানের পরিমাণ রয়েছে ৪৬৭ কোটি ৭৬ লাখ টাকা।
বিজনেস আই/


















