ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

’এ’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইলস, সোনালী আঁশ, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, এপেক্স স্পিনিং ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

রানার অটো

সোমবার কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৮.১৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা থেকে ৩৯ টাকা  ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোনালী আঁশ

কোম্পানিটির ১০ টাকা ৪০ পয়সা বা ৪.৯৪ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০৬ টাকা ২০ পয়সা থেকে ২২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩৫ টাকা থেকে ৩৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

মালেক স্পিনিং

কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ৪.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ৭০ পয়সা থেকে ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ওরিয়ন ইনফিউশন

কোম্পানিটির ১৩ টাকা ৯০ পয়সা বা ৩.৭১ শতাংশ দর বেড়ে  তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৩৮৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৭৭ টাকাথেকে ৪০২ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬৫ টাকা ৪০ পয়সা থেকে ৫৮৭ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এপেক্স স্পিনিংয়ের ৩.৬৩ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ