ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

ইস্টার্ণ কেবলসের বোর্ড সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলস বোর্ড সভা স্থগিত করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটি বোর্ড সভা স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে ঘোষণা করবে কোম্পানিটি।

সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ