পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার ১ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৭৩ পয়সা।
বিজনেস আই/



















