চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অক্টোবর মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। অক্টোবর মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অক্টোবর মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, এমটিবি সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ ও এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।
বিজনেস আই/



















