ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

তৃতীয় প্রান্তিকে লোকসান ১০ ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৪টি ব্যাংক তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে লোকসান করেছে ১০টি ব্যাংক। যেখানে আগে থেকেই লোকসানে ছিল ৫ ব্যাংক। আর চলতি বছরে নতুন করে লোকসান করেছে ৫ ব্যাংক।

ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

লোকসান করা ব্যাংকগুলোর তালিকায় রয়েছে – এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ১৪ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৩ পয়সা।

আল-আরাফা ইসলামী ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৪১ পয়সা।

এক্সিম ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ২ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩ টাকা ৯১ পয়সা।

গ্লোবাল ইসলামী ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৬ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছিল  ৫৫ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২৯ পয়সা।

আইএফআইসি ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল  ০.০৪ পয়সা।

 ন্যাশনাল ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২ টাকা ১৭ পয়সা।

এনআরবি ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল  ১২ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল  ৪৪ পয়সা।

রূপালী ব্যাংক

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল  ০.১৩ পয়সা।

বিজনেজ আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ