ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

লেনদেনে সেরা আনোয়ার গ্যালভানাইজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির আজ ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৮৬৬ বার হাতবদল হয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৪৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৮০ লাখ, ওরিয়ন ইনফিউশন ১২ কোটি ৪৩ লাখ, খান ব্রাদার্স ১১ কোটি ৫৬ লাখ, ব্রাক ব্যাংক ১০ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ১৬ লাখ ও সিভিও পেট্রো কেমিক্যাল ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ