ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৮ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার, সোনালী আঁশ, তমিজউদ্দিন টেক্সটাইল, রানার অটো মোবাইলস, মনোস্পুল বাংলাদেশ, ফার্মা এইডস ও জেমিনি সী ফুড পিএলসি।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ বা ৩.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

শাহজিবাজার পাওয়ার

কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৮ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৪০ পয়সা থেকে ৪৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোনালী আঁশ

কোম্পানিটির ১১ টাকা ৮০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২৪  টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১০ টাকা থেকে ২২৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩৫ টাকা থেকে ৩৫৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

তমিজ উদ্দিন টেক্সটাইল

কোম্পানিটির ৬ টাকা ৬০ পয়সা বা ৫.১০ শতাংশ দর বেড়ে  তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১৩৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২৮ টাকা থেকে ১৩৭ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮৭ টাকা থেকে  ১৬৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া রানার অটোর ৪.৯০ শতাংশ,মনোস্পুল বাংলাদেশের ৪.৬৩ শতাংশ, ফার্মা এইডসের ৩.৯৪ শতাংশ ও জেমিনি সী ফুডের ৩.৮০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ