ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন

রূপনগর ইসলামী ব্যাংকের সিআরএম উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার রূপনগর ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) চালু করেছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন ১৬ই জানুয়ারি প্রধান অতিথি হিসেবে এ সিআরএম উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পল্লবী শাখাপ্রধান মো. মোস্তাকিমুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজ সংগঠক ওয়াজের আলী খান শফিক, ইঞ্জিনিয়ার আবদুল মতিন এবং ফার্মাসিস্ট মো. আক্তার হোসেন। স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাগণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ