ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৬ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৬৭ কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৬ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, বিআইএফসি, প্যাসিফিক ডেনিমস ও এসএস স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফ্যাস ফিন্যান্স

আজ শেয়ারটির দর  ৯.০৯  শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন  ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিং

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

খুলনা প্রিন্টিং

কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৫.১৭  শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭ টাকা  থেকে সর্বোচ্চ ৩৫ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া জেড ক্যাটাগরির বিআইএফসির ৬.৮৯ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৬.৮১ শতাংশ ও এসএস স্টিলের ৬.৮১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ