ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:২২ অপরাহ্ন

এমবি ফার্মার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে  ২ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ৪ টাকা ৩ পয়সা।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি  সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ