ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, শাইন পুকুর সিরামিকস,এনার্জি প্যাক পাওয়ার ও দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।
এস.আলম কোল্ড রোল্ড স্টিল
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ২০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গোল্ডেন সন
কোম্পানিটির ১ টাকা বা ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা থেকে ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ট্রাস্ট ইসলামী লাইফ
কোম্পানিটির ৪ টাকা ৫০ পয়সা বা ৪৬ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা ৭০ পয়সা থেকে ৫০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৭ টাকা থেকে ৯৫ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯.০৯ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৭.৬৪ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ারের ৭.৪৫ শতাংশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৭৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/














