ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও একমি পেস্টিসাইডস লিমিটেড।
দেশবন্ধু পলিমার
বুধবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা থেকে ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা থেকে ২৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সী পার্ল বীচ
কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৭৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা থেকে ৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
কপারটেক ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৭.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৯০ পয়সা থেকে ১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৩০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
একমি পেস্টিসাইডস
কোম্পানিটির ৯০ পয়সা বা ৬.০৮ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৮০ পয়সা থেকে ১৬ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা থেকে ১৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/












