ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২:৩২ অপরাহ্ন

এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভেন্ট ফার্মা গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল  ৯০ পয়সা।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ১৬ টাকা ৪৩ পয়সা। আগের বছর কোম্পানিটির এনএভি ছিল ১৫ টাকা ৭৮  পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী   ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ