ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ভানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭২ পয়সা লোকসান ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ১৮ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ