পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬ পয়সা ।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস আয় হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩ টাকা ৬৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৯ পয়সা।



















