ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২:০৬ অপরাহ্ন

স্কয়ার টেক্সকমের সাথে একীভূত হচ্ছে স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসির সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার টেক্সকমের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি একইসাথে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন (বিএমআরই) কর্মসূচি হাতে নিয়েছে। কোম্পানিটরি এই অধিগ্রহণ ও সম্প্রসারণ প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।

উল্লেখ্য, স্কয়ার টেক্সটাইল ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৮৯ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ