ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫০ কোটি ৯৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  এনভয় টেক্সটাইলের ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৭১ লাখ, ফাইন ফুডসের ৬ কোটি ৩২ লাখ, ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৫৩ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ২১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ১৭ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৯৮ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ