বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২১ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ কোটি ৮৯ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ১৫ কোটি ১৯ লাখ,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি ৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৪ কোটি ২২ লাখ, রূপালী লাইফ ইন্স্যরেন্স ১৩ কোটি ৭৬ লাখ, স্কয়ার ফার্মা ১২ কোটি ৫৩ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















