ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির আজ ১৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৩৭২ বার হাতবদল হয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি ১৪ কোটি ৭৭ লাখ, স্কয়ার ফার্মা ১৪ কোটি ২১ লাখ, খান ব্রাদার্স ১২ কোটি ৫৩ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৮৪ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ১১ কোটি ৪৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ১৬ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন