ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৩ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৭৯ কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’বি’ ক্যাটাগরির তিন কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ

আজ শেয়ারটির দর ৯ টাকা ৭০ পয়সা বা ৭.৮৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১২ টাকা থেকে ১২৫ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১০৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৯৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

দেশবন্ধু পলিমার

’বি’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা  ৫.৪৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা বা ৫.৪৩ শতাংশ দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ১০ পয়সা থেকে  ১৯ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৪ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৫.২৮  শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৭ টাকা ২০ পয়সা থেকে ৮৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৭ টাকা  থেকে সর্বোচ্চ ১৩১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ