ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির ৯ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইন্স্যরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, বাংলাদেশ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও বিএসআরএম স্টিলস লিমিটেড।
পিপলস ইন্স্যুরেন্স
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.২১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ৪০ পয়সা থেকে ৬৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৮০ পয়সা থেকে ৭০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ১ টাকা বা ৫.৯৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা বা ৫.৯০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৭০ পয়সা থেকে ৩৮ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্রগতি লাইফ
কোম্পানিটির ১৩ টাকা ৯০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৭৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৬১ টাকা থেকে ২৭৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এ ক্যাটাগরির কোম্পানির মধ্যে ইনডেক্স এগ্রোর ৫.২৪ শতাংশ,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.০১ শতাংশ,তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৩৪ শতাংশ ও বিএসআরএম স্টিলের ৪.২০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















