ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বাজারে কাঁপন ধরালো লংকাবাংলাসহ যে ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৮০ পয়েন্ট কমেছে। আর এই পতনের পেছনে ভূমিকা রেখেছে লংকাবাংলা ফাইন্যান্সসহ ১০ কোম্পানি।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনাটা, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি)।

লংকাবাংলা

পুঁজিবাজারে আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স আজ ডিএসই সূচক পতনে ২.৭৪ পয়েন্ট ভূমিকা রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ১২.৭৩ শতাংশ কমে ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

পূবালী ব্যাংক

সূচক পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের অবদান ২.৩৮ পয়েন্ট। কোম্পানিটির আজ ৫০ পয়সা বা ১.৮১ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২৭ টাকা  ১০ পয়সা দরে লেনদেন হয়।

স্কয়ার ফার্মা

সূচক পতনে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা । স্কয়ার ফার্মার দরপতনে সূচক ২.৩৭ পয়েন্ট কমেছে। কোম্পানিটির আজ ১ টাকা ৩০ পয়সা বা ৬২ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২০৯ টাকা  ১০ পয়সা দরে লেনদেন

সূচক পতনে ভূমিকা রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনাটা ২.৩০ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ২.২৭ পয়েন্ট, বিকন ফার্মা ২.০৭ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.৯৮ পয়েন্ট, ওয়ালটন হাইটেকের ১.৭৯ পয়েন্ট, ইসলামী ব্যাংকের ১.৭৬ পয়েন্ট ও বিএটিবিসির ১.৬৬ পয়েন্ট।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ