ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

৩২৮ কোম্পানির দরপতন, সূচক কমল ৮০ পয়েন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৮ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৮০ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বড় ব্যবধানে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৮ কোটি ৭৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৮০ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, দর কমেছে ৩২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১৬৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ