পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক
সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় ছিল ০.০৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ০.১৫ পয়সা আয় হয়েছিল।

দ্বিতীয় প্রান্তিক
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ০.০৫ পয়সা আয় ছিল।
তৃতীয় প্রান্তিক
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ছিল ৪৬ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২৪ –সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর ৬৭ পয়সা আয় হয়েছিলো।
বিজনেস আই/


















