পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লভ্যাংশ বিতরণ করে ‘এ’ ক্যাটাগরি ফিরে পেয়েছে। কোম্পানিটি ’জেড’ থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আগামীকাল (১৫ অক্টোবর) থেকে ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণ করে এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে বুধবার থেকে প্রথম সাতদিন কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিজনেস আই/


















