ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক থেকে এনওসি পেয়েছে স্মার্ট পে

পুঁজিবাজারে তালিকাভুক্ত  মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট পে লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে একটি অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে। কোম্পানিটিকে পেইমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবে কাজ করার জন্য এনওসি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্মার্ট পে লিমিটেড রবি আজিয়াটা পিএলসির সম্পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে সীমিত শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি বেসরকারি কোম্পানি।

স্মার্ট পে-এর প্রধান কাজ হলো বিল পেমেন্ট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবার মতো ফিনটেক চালিত ইলেকট্রনিক পেমেন্ট পরিসেবা প্রদান করা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ