পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৮.৭৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার ১৪৯ টাকা থেকে ১৬৬ টাকা পরযন্ত লেনদেন হয়।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর সর্বনিম্ন ৯৮ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ল্যাম্পস রবিবার, ১২ অক্টোবর ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৬ টাকা ২২ পয়সা। যা আগের বছরের তুলনায় ৬ টাকা ৫৪ পয়সা কম লোকসান। আগের বছর কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ১২ টাকা ৭৬ পয়সা।

কোম্পানিটি ২০২৪ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/


















