ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

৫ কর্মদিবস পর সূচকের উত্থান, কমেছে লেনদেন

টানা ৫ কর্মদিবসের বড় পতন শেষে সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩০ কোম্পানির দর বেড়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৫৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৫  পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩০টির, দর কমেছে ১২০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৩৪ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ