ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ল্যাম্পসের লোকসান কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান কমেছে।

রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে হয়েছিল ৫ টাকা ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫ টাকা ১৪ পয়সা , যা আগের বছর  ২০ টাকা ৮০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ১৭ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ