ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আর এদিনও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, প্রগতি ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
রবিবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৪০ পয়সা থেকে ২৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১ টাকা ৪০ পয়সা বা ৮.৭১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬৭ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৪৮ টাকা ৫০ পয়সা থেকে ২৬৭ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৭৯ টাকা পয়সা লেনদেন হয়।
বাংলাদেশ ল্যাম্পস
কোম্পানিটির ৮ টাকা ৯০ পয়সা বা ৫.৭০ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬৫ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫৭ টাকা থেকে ১৬৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯৮ টাকা ২০ পয়সা থেকে ১৭৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
প্রগতি ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৮০ পয়সা বা ৪.৯০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭২ টাকা থেকে ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৮৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এ ক্যাটাগরির কোম্পানির মধ্যে গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.৪৭ শতাংশ ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৩২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















