ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার কিনবে আরএকে সিরামিকসের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের কর্পোরেট উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির উদ্যোক্তা এসএকে একরামুজ্জামান তার ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের পক্ষে ৮৫ হাজার শেয়ার কিনবে।

এই উদ্যোক্তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

আরএকে সিরামিকসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭২.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৮৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০.৮৯ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ